Ridge Bangla

হিটলারের প্রশংসা করায় ভিসা বাতিল আজহারীর

হিটলারের প্রশংসা করে দেওয়া একটি পুরনো বক্তব্যের সূত্র ধরে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। এর ফলে তিনি অস্ট্রেলিয়ায় তার সফর শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।

তবে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের পেছনে একটি প্রভাবশালী মহল পেছন থেকে কলকাঠি নেড়েছে বলে দাবি করেছেন আজহারী।

যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতাই তার ভিসা বাতিলের কারণ। ওই বক্তৃতায় তিনি অ্যান্টি-সেমেটিক কথাবার্তায় হিটলারের প্রশংসা করে ইহুদি গণহত্যাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, কিছুদিন আগে এক সফরে অস্ট্রেলিয়ায় যান আজহারী। তার বক্তৃতা সফর সোমবার (৩০ মার্চ) ব্রিসবেনে শুরু হয়। এটি ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করায় এখন তাকে আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে।

This post was viewed: 16

আরো পড়ুন