Skip to main content

Ridge Bangla

হাম: জরুরি টিকা পাবে ৫ বছরের নিচে সকল শিশু

দেশজুড়ে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, শিশুটি আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক, সবাইকে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণদের টিকার আওতায় আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকাদানের হার অতীতে কমে যাওয়ার কারণ নিয়ে তদন্ত প্রসঙ্গে মন্ত্রী জানান, পুরনো বিষয় নিয়ে সময় ব্যয় না করে বর্তমান পরিস্থিতি মোকাবিলাই এখন প্রধান লক্ষ্য।

অন্যদিকে, শিশুদের জন্য আইসিইউ সংকট নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে তিনি বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় বিদ্যমান সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। নতুন আইসিইউ বেড দ্রুত বাড়ানো কঠিন হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

This post was viewed: 40

আরো পড়ুন