Skip to main content

Ridge Bangla

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি তেল জব্দ, আটক ৪ জন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

শনিবার সকালে হাতিয়ার নলচিরা ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল। উদ্ধারকৃত জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। একই সঙ্গে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌযানও জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুদ ও পাচারের অভিযোগ রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধ এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

This post was viewed: 45

আরো পড়ুন