Skip to main content

Ridge Bangla

হাডসন নদীর তীরে অবকাশ যাপনে রুনা খান

সাহসী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী রুনা খান আবারও আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডসন নদীর তীরে সময় কাটানোর কয়েকটি ছবিকে ঘিরে। পর্দার বাস্তবধর্মী চরিত্রে যেমন সাবলীল, বাস্তব জীবনেও তিনি ঠিক ততটাই স্বতঃস্ফূর্ত।

ঈদের আগেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছেন রুনা খান। ব্যস্ত কর্মজীবন থেকে একটু অবকাশ কাটাতে বুধবার (১১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তাকে শর্ট প্যান্ট ও টি-শার্টে, নো মেকআপ লুকে দেখা গেছে। ক্যামেরার সামনে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুনার হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে।

ছবিগুলোর নিচে অনেকেই মন্তব্য করে প্রশংসা জানিয়েছেন তার সহজ, সাবলীল ও আত্মবিশ্বাসী ভঙ্গির জন্য। তার ব্যক্তিত্ব ও উপস্থিতি ভক্তদের কাছে বরাবরই অনুপ্রেরণাদায়ী।

সম্প্রতি রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। অমিতাভ রেজার পরিচালনায় এই সিরিজে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তিনি ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজ ও ‘নীলপদ্ম’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনেও রুনা খান সবসময় খোলামেলা ও স্বাধীন চিন্তায় বিশ্বাসী। বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি অবকাশযাপনের সময়টুকু দারুণভাবে উপভোগ করছেন এবং সেই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

This post was viewed: 52

আরো পড়ুন