Ridge Bangla

হাওর ভ্রমণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ পর্যটক

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে তামিম আহমেদ (১৬) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম আহমেদ ধর্মপাশা উপজেলার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টেকেরঘাট এলাকা থেকে ৫০-৬০ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। নৌকাটি শ্রীপুর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তামিম নদীতে পড়ে যান।

ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেছেন, নিখোঁজ পর্যটককে খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন