Skip to main content

Ridge Bangla

হলুদিয়া জয়া! রঙিন শাড়িতে জয়া আহসানের নতুন লুক

দেশের প্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করেছেন, সময় বদলেও তার সৌন্দর্যের জাদু অমলিন থাকে। রোববার (১৯ অক্টোবর) সকালে প্রকাশিত তার নতুন রঙিন শাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

ছবিগুলোতে দেখা যায়, হলুদ রঙের শাড়িতে জয়া, যার সঙ্গে রয়েছে কালো মিশ্র ছাপার নিখুঁত সমন্বয়। কখনো হাস্যোজ্জ্বল, কখনো শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। রুচিশীল ফ্যাশন আর ক্ল্যাসিক সৌন্দর্যের এই মিলন ভক্তদের মুগ্ধতা আরও দ্বিগুণ করেছে।

জয়ার ফেসবুক হ্যান্ডেলে প্রকাশিত ছবিগুলোতে ভক্তরা কমেন্টে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।” অন্যজন মন্তব্য করেছেন, “রঙিন শাড়িতে রূপের মায়া।” ভালোবাসার ইমোজিতে ভক্তরা তাদের প্রশংসা জানাচ্ছেন।

জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সম্প্রতি কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি। এর আগেও ফুলের বাগানে রঙিন শাড়িতে তার নতুন ছবি প্রকাশিত হয়েছিল, যা ভক্তদের নজর কাড়ে। ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক, সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

This post was viewed: 49

আরো পড়ুন