Ridge Bangla

হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, রোববার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৮ হাজার ৩৭১ জন। সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে ফিরেছেন ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি।

সব মিলিয়ে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন বাংলাদেশি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া এবারের হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাদের মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি।

হজ শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন দেশে পৌঁছানোর কথা রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন