Skip to main content

Ridge Bangla

স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

এক সপ্তাহ স্বরাষ্ট্র সচিবের পদটি শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে নতুন সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর পদটি শূন্য হয়ে যায়। তার প্রায় এক সপ্তাহের মধ্যেই মনজুর মোর্শেদ চৌধুরীকে এই শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

মনজুর মোর্শেদ চৌধুরী বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপসচিব পদ থেকে অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা প্রণয়নের জন্য ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করে। এই কমিটি ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার জন্য সুপারিশ করে।

পরবর্তীতে, সেই সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মনজুর মোর্শেদ চৌধুরীকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করে। সর্বশেষ, বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক পদে এক বছরের চুক্তিতে দায়িত্ব প্রদান করেছে।

This post was viewed: 31

আরো পড়ুন