Skip to main content

Ridge Bangla

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট নির্ধারিত ৯ এপ্রিল

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া নির্বাচনের ভোট আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। সূত্রের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসন বিএনপি চেয়ারম্যানের পদত্যাগের কারণে শূন্য হয়ে যাওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হবে। শেরপুর-৩ আসনের ক্ষেত্রে একজন প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বে ভোট বাতিল করা হয়েছিল। উভয় আসনেই […]

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মৃত্যু হয়েছে যুবদল কর্মী মুহাম্মদ আবদুল মজিদের। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবদল কর্মী মজিদ স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। […]

বাধ্যতামূলক করা হলো মাধ্যমিক শিক্ষকদের ৫৬ দিনের বেসিক প্রশিক্ষণ

মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে জানানো হয়েছে, শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর পাঠদানে সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ অপরিহার্য। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ […]

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতে ইসলামীর

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারকে ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি তার সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করে সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। দলটির দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ […]

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। এরপর প্রজ্ঞাপন জারি হবে। […]

নতুন একনেক গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্গঠন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৯ সদস্যের এই কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য […]

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক ব্যাটারিচালিত ভ্যানচালককে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জিয়ানগর ইউনিয়ন পরিষদের কাছে নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে তিনি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে […]

২০২৬ সালের ফিতরার হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতর হার ঘোষণা করেছে। এ বছর একজন মুসলিমের জন্য সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ […]

যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের ২০ বছরের জেল

অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং অর্থ পাচারের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো কাণ্ডে আলোচিত ইসমাইল চৌধুরী সম্রাটকে দুদকের করা মামলার পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছর অতিরিক্ত জেল খাটতে হবে। […]

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করে এর যথাযথ বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে […]

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের সাগাইং অঞ্চলে। আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংশ্লিষ্ট সূত্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর প্রভাবে মিয়ানমারের পাশাপাশি […]

পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানায় সংঘটিত সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সেনা সদস্যদের স্মরণে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে তারা শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও […]

ইসরায়েলে মোদি, কূটনৈতিক সমীকরণে নতুন বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বুধবার দুই দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার ঝুঁকির প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ফিলিস্তিন পরিস্থিতি ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনাও জোরালো। এমন প্রেক্ষাপটে মোদির সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের মত। […]

জাতীয় শহীদ সেনা দিবস আজ

আজ জাতীয় শহীদ সেনা দিবস আজ। ২০০৯ সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এর সদর দপ্তর রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে ২৫ ফেব্রুয়ারি দেশে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ […]

মির্জা আব্বাসকে সভাপতি করে নদী-খাল খননে ৮ সদস্যের সেল গঠন

দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে সরকার ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটির কার্যক্রম সারা দেশে বিস্তৃত থাকবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হয়েছে। সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এমমিউজ শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ফরম […]

ফ্যামিলি কার্ডে টাকা লাগবে না, প্রতারণা করলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি প্রতারকচক্র কার্ড তৈরির নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগ পাওয়া গেছে। কেউ এ ধরনের অর্থ দাবি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার […]

মৃত্যু পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না গয়েশ্বর চন্দ্র রায়

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি আগে থেকেই জানতেন […]

স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

এক সপ্তাহ স্বরাষ্ট্র সচিবের পদটি শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে নতুন সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর পদটি শূন্য হয়ে যায়। […]