Ridge Bangla

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শোকবার্তায় মন্ত্রী উল্লেখ করেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবককে হারালো।

কৃষিমন্ত্রী প্রয়াত দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

This post was viewed: 11

আরো পড়ুন