Skip to main content

Ridge Bangla

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জটিলতায় পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফিরতে পারেননি তিনি। দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইট আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়, ফলে সেখানে আটকা পড়েন মুশফিক।

এ ঘটনায় ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, নিরাপদে দেশে ফেরার বিমানে উঠেছেন। সবার দোয়া ও খোঁজখবরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অবশেষে সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকায় পৌঁছে স্বস্তি ফেরান দেশবাসীর মাঝে।

এদিকে, তার দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখেন। সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

This post was viewed: 43

আরো পড়ুন