Ridge Bangla

সৌদি আরবে ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান মূল্যায়ন করে ঘাটতি শনাক্ত করেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধন ও অনুমোদিত মানদণ্ড মানার সুযোগ দিতে সাময়িকভাবে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি পুনরায় কার্যকর করা হবে।

যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা ও পূর্বনির্ধারিত বুকিং রয়েছে, তাদের ক্ষেত্রে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।

This post was viewed: 25

আরো পড়ুন