Ridge Bangla

সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৪১ জন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবের মক্কা ও মদিনায় মোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মৃত ৪১ হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মৃত্যুবরণ করেছেন।

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরও বিভিন্ন কারণে অনেক হাজি এখনও চিকিৎসা ও পুনর্বাসন সেবার আওতায় রয়েছেন।

এদিকে হজ শেষে দেশে ফেরা শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। গত ৩১ মে দিবাগত রাত পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হজযাত্রী দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।

হজযাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস যৌথভাবে ফিরতি ফ্লাইট পরিচালনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

This post was viewed: 5

আরো পড়ুন