কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ছড়িয়ে পড়া একটি সেলফিতে দেখা যায়, সৃজিত নিজেই ছবিটি তুলেছেন এবং তার পাশে রয়েছেন এক তরুণী। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন, কে এই তরুণী?
জানা গেছে, ছবিটি প্রথমে পোস্ট করেছেন তরুণী নিজেই। তার নাম সুস্মিতা, যিনি একজন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “স্যার চোখের মধ্যে।” ছবিটি ওড়িশার পুরী সমুদ্র সৈকতে তোলা, যেখানে সৃজিতের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে–এর শুটিং চলছে।
সুস্মিতা এর আগে মৃগয়া সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন। এবার সৃজিতের ছবিতে কাজ করতে গিয়ে এক ফ্রেমে ধরা পড়ে নতুন করে আলোচনায় আসেন। বিশেষ করে, ছবির নিচে সৃজিতের দেওয়া একটি লাভ রিঅ্যাকশন গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
এদিকে লহ গৌরাঙ্গের নাম রে ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন নটী বিনোদিনীর চরিত্রে, যিশু সেনগুপ্তকে দেখা যাবে নিত্যানন্দ প্রভু হিসেবে, আর ব্রাত্য বসু হয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। তিনটি সময়কাল ঘিরে নির্মিত হচ্ছে এই ছবি, যেখানে ঘুরে ফিরে আসবেন শ্রী চৈতন্য, বিনোদিনী ও গিরিশচন্দ্র ঘোষ। শ্রী চৈতন্যর ভূমিকায় থাকছেন দিব্যজ্যোতি দত্ত।
সাগরপাড়ার এই সেলফি যতই আলোচনার জন্ম দিক না কেন, আপাতত সৃজিত ব্যস্ত তার নতুন চলচ্চিত্রের কাজ নিয়েই।