Skip to main content

Ridge Bangla

সুপ্রিমকোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও সুপ্রিমকোর্ট এলাকা সংলগ্ন স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা আগামী শনিবার (১৪ জুন) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকবে—প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিমকোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মুখবর্তী এলাকা।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। জনদুর্ভোগ রোধে শান্তিপূর্ণ এবং আইনানুগ পন্থায় মতপ্রকাশের আহ্বান জানিয়েছে ডিএমপি।

This post was viewed: 56

আরো পড়ুন