Skip to main content

Ridge Bangla

সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

সুন্দরবন এলাকায় বনদস্যুদের হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, শফিকুল, আল আমিন, ইসমাইল, রেজোয়ান, মিরাজ ও রমজান। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে মাছ ধরতে গিয়ে তিনটি নৌকা থেকে ছয় জেলেকে অপহরণ করে ‘নানা ভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দল। পরে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনাটির বিষয়ে সোমবার কবির নামে এক ব্যক্তি কোস্টগার্ডকে অবহিত করলে দ্রুত তাদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ভোরে অভিযান চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়।

This post was viewed: 47

আরো পড়ুন