Ridge Bangla

সুন্দরবনে দস্যুদের কবলে ২২ জন জেলে

সাতক্ষীরার সুন্দরবন এলাকায় আবারও বনদস্যুদের তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে মুক্তিপণের টাকায় ৫ জন ফিরে এলেও এখনো ১৭ জন জিম্মি রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গত রোববার থেকে সোমবার পর্যন্ত চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবাড়িয়া, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকা থেকে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করা হয়। অপহৃতরা শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশের পর বিভিন্ন খালে মাছ ধরার সময় দস্যুরা তাদের ঘিরে ফেলে। পরে মারধর করে কয়েকজনকে ছেড়ে দিলেও বাকিদের আটকে রাখা হয়।

ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অপহরণের সময় তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। একের পর এক অপহরণের ঘটনায় উপকূলীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্বজনদের অভিযোগ, এখনো মুক্তিপণের নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি। তারা দ্রুত অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

This post was viewed: 7

আরো পড়ুন