Skip to main content

Ridge Bangla

সুদানে শহীদ ৬ সেনার স্ত্রীকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এ সম্মাননা প্রদান করেন। একই অনুষ্ঠানে তিনি নিহত হওয়া ওই ছয়জনের পাশাপাশি চলমান বিভিন্ন মিশনে কর্তব্যরত অবস্থায় আহত সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন।

সম্মাননা প্রদান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়াল মাধ্যমে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে আবেই অঞ্চলে কর্তব্যরত অবস্থায় আকস্মিক ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান। নিহত হওয়া ওই শান্তিরক্ষী কর্মীদের সম্প্রতি জাতিসংঘ কর্তৃক মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে।

মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত এই বীর সন্তানেরা হলেন, মো. মাসুদ রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং শান্ত মন্ডল।

This post was viewed: 5

আরো পড়ুন