Ridge Bangla

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমান ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

রোববার (২৪ মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, পবিত্র ঈদুল আজহার ছুটির পর সংশ্লিষ্টদের জরুরি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের জনদাবির পর এ উদ্যোগ বাস্তবায়ন হলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ সহজ হবে এবং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

এর আগে ২০২০ সালে সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। তবে সিলেট-চট্টগ্রাম রুটে এখন পর্যন্ত কখনো ফ্লাইট পরিচালনা করা হয়নি।

This post was viewed: 7

আরো পড়ুন