Ridge Bangla

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং জাতীয় সংসদের শীর্ষ ব্যক্তিরাও অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির […]

ভিসা জটিলতায় শেষ মুহূর্তে বিশ্বকাপের বেজক্যাম্প মেক্সিকোতে সরাল ইরান

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। ঠিক এমন মুহূর্তে এক বড় কৌশলগত সিদ্ধান্তে নিজেদের অনুশীলন ঘাঁটি (বেজক্যাম্প) যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান ফুটবল দল। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ভিসাজনিত জটিলতার কারণে শেষ সময়ে এসে এই জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। শনিবার ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এই তথ্য […]

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। সকাল ১০টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তারেক রেজার জামিন আবেদন গ্রহণ করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে একই মামলায় গ্রেপ্তার […]

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমান ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রোববার (২৪ মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, পবিত্র ঈদুল আজহার ছুটির পর সংশ্লিষ্টদের […]

আজ থেকে শুরু ঈদের টানা সাত দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত চলবে এ ছুটি। ফলে শেষ কর্মদিবস শেষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার […]

ধ্বংসের মুখে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ‘জিন মসজিদ’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে প্রায় ৪০০ বছরের পুরনো ‘জিন মসজিদ’ এখন চরম ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তালুকদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটির নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও স্থানীয়দের মতে, এর বয়স প্রায় চার শতাব্দী। লোককথা অনুযায়ী, এক […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৫ মে) ভোরে জোকারচর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী একটি ট্রাকে রডের পাশাপাশি কয়েকজন যাত্রীও ছিলেন। ভোরের দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। […]

পাকিস্তানে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার (২৪ মে) এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে তীব্র […]