Skip to main content

Ridge Bangla

সিরিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান আইএসের

সিরিয়ায় আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল শনিবার প্রকাশিত এক অডিও বার্তায় সংগঠনটির মুখপাত্র এ আহ্বান জানান। প্রায় দুই বছর পর আইএসের কোনো মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা।

অনলাইনে ছড়িয়ে পড়া আগে থেকে রেকর্ড করা বার্তায় আইএসের মুখপাত্র আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় সংগঠনের সদস্যদের ‘নতুন সিরীয় শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে এবং একেই অগ্রাধিকার দিতে হবে।

আল-আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। সে সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়ে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ বার্তা সিরিয়ায় অস্থিতিশীলতা উসকে দেওয়ার চেষ্টা হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আইএস আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য তা নতুন হুমকি তৈরি করতে পারে।

This post was viewed: 23

আরো পড়ুন