Ridge Bangla

সিরাজগঞ্জে তেল মজুদের দায়ে ৪ জনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল এবং ৫ লিটার মবিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেন এবং অপর দুইজনকে ২০০ টাকা করে জরিমানা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 12

আরো পড়ুন