Skip to main content

Ridge Bangla

সিনেমায় নাচ-গানে মাতাতে চান মন্দিরা

চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন ‘কাজলরেখা’ দিয়ে, আর প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন মন্দিরা চক্রবর্তী। গেল ঈদে মুক্তি পাওয়া তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’-তেও প্রশংসা পেয়েছেন। এখন একাধিক নতুন সিনেমার প্রস্তাব হাতে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি মাশালা ঘরানার সিনেমায় কাজ করতে চান—বিশেষ করে যেখানে নাচ ও গানের গুরুত্ব বেশি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বলেন, ‘একদম মাশালা টাইপের সিনেমায় অভিনয় করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, সেখানে নাচের মুনশিয়ানা দেখানোর তেমন সুযোগ পাইনি। চাই রোমান্টিক গানে পারফর্ম করতে, আবার চাই আইটেম গানেও নিজেকে প্রকাশ করতে।’

এখন পর্যন্ত সাতটি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে চারটিতে তার বিপরীতে ভাবা হচ্ছে শরীফুল রাজ-কে। বাকি তিনটির বিপরীতে রয়েছেন শীর্ষ দুই নায়ক। মন্দিরা জানিয়েছেন, প্রতিটি প্রস্তাবই ভেবেচিন্তে যাচাই করে নিচ্ছেন।
‘যে ছবিতে কাজ করব, সেটা যেন আলোচিত হয়, দর্শকের কাছে সমাদৃত হয়—এটাই ইচ্ছা।’

মন্দিরার শোবিজ যাত্রা শুরু হয়েছিল চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেখান থেকেই বিনোদন অঙ্গনে তার পরিচিতি। প্রথম সিনেমা ‘কাজলরেখা’-তে রাজের বিপরীতে বড় পর্দায় অভিষেক। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’-তেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এখন তার লক্ষ্য—নিজের নাচ ও অভিনয়ের দক্ষতাকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া। আর সে উদ্দেশ্যেই তিনি চান বড় পর্দায় মাশালা সিনেমার রঙে রঙিন হয়ে দর্শক মাতাতে।

This post was viewed: 51

আরো পড়ুন