Ridge Bangla

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

বাসার পার্কিং থেকে এক পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল চুরি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পণ্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত। মোটরসাইকেলটি থানার পাশেই তার ভাড়া বাসার নিচতলার পার্কিংয়ে রাখা ছিল। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি বা চক্র মোটরসাইকেলটি নিয়ে যায়। চুরি হওয়া বাইকটি এফজেড ভার্সন-২ মডেলের। ইঞ্জিন নম্বর PS2R664100A112527।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন