Ridge Bangla

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমান সুযোগ নিশ্চিতকরণ, ভোটগ্রহণের স্বচ্ছতা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত। তাঁরা নির্বাচনের প্রস্তুতি, প্রার্থীদের নিরাপত্তা, প্রচারণায় সমান সুযোগ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষক নিয়োগসহ একাধিক বিষয় সিইসির কাছে তুলে ধরেন বলে জানা গেছে।

এনসিপি প্রতিনিধিরা নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের ভূমিকা আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ, কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা ও তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়।

This post was viewed: 13

আরো পড়ুন