ভারতীয় টিভির ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও দীর্ঘতম চলা ক্রাইম-থ্রিলার সিরিজ সিআইডি। ২০ বছর টানা সম্প্রচারিত এই ধারাবাহিক এখনো দর্শকের মনে জীবন্ত হয়ে আছে এসিপি প্রদ্যুমান, দয়া ও অভিজিৎদের দাপুটে উপস্থিতির জন্য। ছয় বছরের বিরতির পর ২০২৩ সালের শেষে শুরু হয়েছে এর দ্বিতীয় মৌসুম— আগের মতোই জনপ্রিয়তা কুড়াচ্ছে।
তবে এত সফল সিরিজে কাজ করে এই অভিনেতারা কত পারিশ্রমিক পান?
ভারতের বিনোদন পোর্টাল পিঙ্কভিলা–এর তথ্য অনুযায়ী:
-
এসিপি প্রদ্যুমান চরিত্রে অভিনয় করা শিবাজি সত্যম প্রতি পর্বে পান প্রায় ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা)।
-
দয়া চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি প্রতি পর্বে নেন প্রায় ৮০ হাজার রুপি (প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা)।
-
অভিজিৎ চরিত্রে অভিনয় করা আদিত্য শ্রীবাস্তব পান প্রায় ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার টাকা এর মতো)।
তবে এই অঙ্কগুলো নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সিআইডি–এর প্রথম মৌসুম শুরু হয়েছিল ১৯৯৮ সালের ২১ জানুয়ারি এবং শেষ হয় ২০১৮ সালের ২৭ অক্টোবর। এই দীর্ঘ সময়ে প্রচারিত হয় ১,৫৪৭টি পর্ব। বিরতির পর গত বছরের ২১ ডিসেম্বর শুরু হয়েছে দ্বিতীয় মৌসুম।
মূল চরিত্রগুলোর মধ্যে আছেন— ডিসিপি চিত্রলে, এসিপি প্রদ্যুমান (বাহিনীর প্রধান), সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ইন্সপেক্টর ফ্রেডরিক্স এবং ফরেনসিক বিশেষজ্ঞ ড. সালুঁখে। মজার তথ্য হলো, এই ধারাবাহিকের পরিচালক বি.পি. সিং নিজেই ডিসিপি চরিত্রে অভিনয় করেছেন।
প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও দর্শকদের আগ্রহ এখনো অটুট এই সিরিজের প্রতি। এখনো বহু দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই চিরচেনা সংলাপের জন্য— “দয়া, দরজা ভেঙে ফেলো!”