Skip to main content

Ridge Bangla

সালমান খানের বিরুদ্ধে মামলা: আদালত থেকে নোটিশ জারি

বলিউড অভিনেতা সালমান খান এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। অভিযোগ, তিনি একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন। রাজস্থানের কোটার একটি সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তার দাবি, ‘রাজশ্রী পান মশলা’র বিজ্ঞাপন ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, প্যাকেটের পান মশলায় ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো এলাচ’ ব্যবহৃত হয়েছে। কিন্তু সাধারণ ক্রেতার হাতে আসা প্যাকেটে কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।

তিনি আরও উল্লেখ করেছেন, বিজ্ঞাপনটি বিশেষ করে যুবসমাজকে প্রলুব্ধ করছে। তারা মনে করছেন যে কেশরযুক্ত এলাচ ব্যবহার করা হয়েছে, অথচ প্রকৃতপক্ষে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

ইন্দরমোহন সিং হানি এমনকি এই বিতর্কিত বিজ্ঞাপন প্রচারের কারণে সালমান খানের জাতীয় পুরস্কার প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। সালমান খান এর আগে ‘চিল্লার পার্টি’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

This post was viewed: 65

আরো পড়ুন