Ridge Bangla

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গোয়েন্দা পুলিশ। ডিবির পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে দেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বশেষ দায়িত্ব নেন তিনি। এর আগে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকার পদ থেকে পদত্যাগ করেন তিনি।

This post was viewed: 9

আরো পড়ুন