Skip to main content

Ridge Bangla

সরকারি দলের সংসদীয় সভা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার (মার্চ) সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভা আয়োজনের বিষয়টি জানায়। এতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভাকে ঘিরে সরকারি দলের সব সংসদ সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারের আইন প্রণয়ন কার্যক্রম, সংসদের কর্মসূচি এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। ছাড়া সংসদের প্রথম অধিবেশন পরিচালনা, বিভিন্ন বিল অধ্যাদেশ উপস্থাপন এবং সংসদীয় কার্যক্রমের কৌশল নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 18

আরো পড়ুন