Skip to main content

Ridge Bangla

সফল নির্বাচন উপলক্ষে দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়া ও বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার দিন বাদ জুমা দেশের সব মসজিদে শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এবং তা সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এ জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু মসজিদেই নয়, সুবিধাজনক সময়ে দেশের মন্দির, গীর্জা ও প্যাগোডায়ও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এ শোকরানা দোয়া ও প্রার্থনার মাধ্যমে দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে।

This post was viewed: 27

আরো পড়ুন