Skip to main content

Ridge Bangla

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

দেশজুড়ে বিরূপ আবহাওয়ার প্রভাবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল স্থগিত করা হয়। ঘাট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটে। পাটুরিয়া ও আরিচা এলাকায় ঝড় শুরু হয়।

দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

This post was viewed: 19

আরো পড়ুন