Skip to main content

Ridge Bangla

সংবিধান সংস্কার ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য একই দিনে শপথ নেবেন। তবে সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি, তাঁর মতে, গণরায়ের প্রতি অবহেলা এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আগের মতোই থাকবে, শুধু ক্ষমতায় থাকবে শেখ হাসিনার কাঠামো এবং অন্যরা দেশ চালাবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি দ্রুত সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে।

নাহিদ বলেন, সরকারের ভোটের প্রচারণা চলাকালীনও তারা সংস্কার চেয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কিছু কারচুপি হয়েছে। তবুও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন