Skip to main content

Ridge Bangla

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার সংবিধান অনুসরণ করেই গঠিত হয়েছে এবং সব কার্যক্রম সংবিধান মেনেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও একই ধারায় এগিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আলাদা শপথ নেওয়ার বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধরনের বক্তব্য গায়ের জোরে দেওয়া হচ্ছে। সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। সরকার সংবিধান মেনেই দায়িত্ব গ্রহণ করেছে এবং রাষ্ট্র পরিচালনায়ও সেই নীতিই অনুসরণ করছে।

তিনি বলেন, জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে না। তবে সনদের যেসব বিষয়ে রাজনৈতিক সমঝোতা রয়েছে, সেগুলোই বাস্তবায়ন করা হবে। কোনো কিছু জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে তিনি জানান, এ-সংক্রান্ত সিদ্ধান্ত সংসদ অধিবেশনেই নেওয়া হবে। সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 21

আরো পড়ুন