Ridge Bangla

সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনা, আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী এলাকা থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজারে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে ঝাঁকুনির শিকার হন এবং অনেকে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুরুতর আহত নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাদের দু’জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

This post was viewed: 25

আরো পড়ুন