Ridge Bangla

শ্রেয়ার প্রশংসায় নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার এবং নাচের জগতের আলোচিত নায়িকা নোরা ফাতেহি ভারতের সুর সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালের প্রশংসায় ভাসিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক তারকা সিয়ারা’র পডকাস্টে হাজির হয়ে নোরা বলেন, শ্রেয়া এমন এক শিল্পী, যাকে হাঁটতে থাকা অটো-টিউন বলা যায় অর্থাৎ তার কণ্ঠ এত নিখুঁত যে প্রযুক্তির সাহায্য প্রয়োজন হয় না।

পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, নতুন শ্রোতারা কোন শিল্পীর গান দিয়ে বলিউডের সঙ্গীতে যাত্রা শুরু করবে। নোরা কোনো দ্বিধা ছাড়াই বলেন, যদি তুমি বলিউডের একেবারে নতুন শ্রোতা হও, শ্রেয়া ঘোষালকে শোনো। উনি এক আইকন।

নোরা আরও জানিয়েছেন, তিনি নিজেও শ্রেয়ার সঙ্গে একসাথে গান করার অভিজ্ঞতা অর্জন করেছেন। ওহ মামা তেতেমা শিরোনামের গানে শ্রেয়া হিন্দি অংশটি গেয়েছেন। নোরা বলেন, “আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি গায়িকা নই, একজন ভাইবইস্ট। কিন্তু শ্রেয়া একেবারে ভোকাল ম্যাজিশিয়ান।”

শ্রেয়াকে তিনি বলিউডের আবেগ, সংস্কৃতি ও সুরের প্রতীক বলে বর্ণনা করেন। নোরা উল্লেখ করেন, “যদি কেউ সত্যিকারের বলিউড সংগীতকে বুঝতে চায়, তাকে অবশ্যই শ্রেয়া ঘোষালকে শোনা উচিত।”

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেয়া আজও ভারতীয় সংগীতের শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, নোরা ফাতেহি শুধু বলিউড নয়, আন্তর্জাতিক মিউজিক জগতে তার খ্যাতি প্রতিষ্ঠা করেছেন। সাম্প্রতিক গান ওহ মামা তেতেমা! ইতোমধ্যেই ইউটিউবে ৬০ মিলিয়নের বেশি ভিউ পেরিয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন