Ridge Bangla

শ্বাসকষ্টে আইসিইউতে ভর্তি বলিউড কিং ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন তিনি এবং বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই বর্ষীয়ান অভিনেতা। চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি সম্পন্ন হয়েছিল।

ধর্মেন্দ্র চলচ্চিত্র জগতে পা রাখেন ১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে ছবির মাধ্যমে। ষাটের দশকে সাধারণ মানুষের জীবনের গল্পভিত্তিক সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য প্রাথমিক ছবি হলো অনপঢ, বন্দিনী, অনুপমা এবং আয়া সাওন ঝুম কে।

পরবর্তীতে ধর্মেন্দ্র বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। শোলে, ধর্ম ভির, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্ল এই ছবিগুলো তাকে স্থায়ী তারকাখ্যাতি এনে দেয়। ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া ছবিতে। অন্যদিকে, তার পরবর্তী ছবি ইক্কিস-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন