Ridge Bangla

শ্বশুরবাড়ি গিয়ে জামাতার রহস্যজনক মৃত্যু, পলাতক স্ত্রী-স্বজনরা

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার একদিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার বৈরাগী শ্মশানঘাট এলাকায় একটি আমগাছ থেকে তোজাম্মেল হক (৩২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে পার্বতীপুরের চণ্ডীপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী মোকছেদুল ইসলামের মেয়ে মনিরার (২৮) সঙ্গে তোজাম্মেলের বিয়ে হয়। এটি মনিরার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে।

চণ্ডীপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নীরেন্দ্রনাথ রায় বলেন, সাংসারিক কলহের কারণে বিয়ের পর থেকেই মনিরা বাবার বাড়িতে বসবাস করত। মনিরার বাবা একাধিকবার মেয়েকে আলাদা করতে চাইলেও বিচার-সালিশ করে সে সময় সমাধান করার চেষ্টা করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, বুধবার (১১ মার্চ) শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে সেখানে যান তোজাম্মেল। পরদিন স্বামী-স্ত্রীর একসঙ্গে কাজের খোঁজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও বৃহস্পতিবার সকালে খবর আসে, শ্বশুরবাড়ির কাছেই একটি আমগাছে তোজাম্মেলের মরদেহ ঝুলছে।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, শ্বশুর শাশুড়িকে এলাকায় পাওয়া যাচ্ছে না।

This post was viewed: 8

আরো পড়ুন