ঝিনাইদহের শৈলকূপায় বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করতে যান আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।’
This post was viewed: 6