Skip to main content

Ridge Bangla

শেরেবাংলা নগর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) এবং মো. মামুন (২০)।

এদিকে গত ২৪ ঘণ্টায় মুগদা থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মারুফ হোসেন রমজান (৩৯), মোছা. পারুল বেগম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), মো. রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), মো. ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) এবং মো. হৃদয় (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিও রয়েছেন।

This post was viewed: 24

আরো পড়ুন