শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সাম্প্রতিক নির্বাচনে তার প্রমাণ মিলেছে।
গোলাম পরওয়ার বলেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তিনি সমাবেশে দাবি করেন, দেশের পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় না থাকলেও পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতাসীনরা নিজেদের মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
This post was viewed: 15