Skip to main content

Ridge Bangla

শুভ বড়দিন আজ

আজ ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনেই বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। মানবজাতির মুক্তি, শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে তাঁর আগমনকে স্মরণ করেই বিশ্বজুড়ে দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা, ধর্মীয় আচার ও সামাজিক আনন্দের মধ্য দিয়ে বড়দিন পালন করছে। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের ভালোবাসা, ক্ষমা ও শান্তির বাণী প্রচার করা হচ্ছে।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই গির্জা ও বিভিন্ন তারকা হোটেলে বর্ণিল আলোকসজ্জা করা হয়। রাত ৭টা থেকে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজের উপহারে শিশুরা মেতে ওঠে আনন্দে।

এ উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয় এবং থাকে বিশেষ খাবারের আয়োজন। বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংগীত, কীর্তন ও প্রার্থনাসভার মাধ্যমে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন