Skip to main content

Ridge Bangla

শিল্পা হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক বাবা-ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ শিল্পা আক্তার হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে বাবা-ছেলে।

রোববার (৪ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাজাগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ মে ফুলপুর থানার লাউয়ারী এলাকায় শিল্পা আক্তারকে তার স্বামী ও শ্বশুর হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর তারা শিল্পার মরদেহ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা নায়েব আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‍্যাবের সহায়তায় সুনামগঞ্জের তাহিরপুর থানার বাজাগাঁও এলাকা থেকে মামলার দুই আসামি মোফাজ্জল ইসলাম ও আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।

বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শিল্পা হত্যা মামলার দুই পলাতক আসামিকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন