Ridge Bangla

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ক্রীড়া খাতে অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর তার সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

This post was viewed: 20

আরো পড়ুন