শিক্ষা ব্যবস্থা দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশের বেকারত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এই ধারা পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত […]
১৯ মামলার আসামি শীর্ষ ডাকাত রেজাউল গাজী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজী (৪৫) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা কোম্পানির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার এক বিশেষ […]
শাহ আমানতে যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও বিভিন্ন ধরনের ১৫টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সম্মিলিত অভিযানে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত পণ্য পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। পণ্যসহ আটক হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ হোসেন […]
সৌদি আরবে রমজান মাসে ২টি রোজা রেখেছেন রোনালদো

সি আর সেভেন নামে খ্যাত ইউরোপীয় ক্লাব এবং পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাবকে বিদায় জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ফুটবলের এই কিংবদন্তি। আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সঙ্গে মিশে যান। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় রোনালদো মুসলমানদের বিভিন্ন রীতি-নীতি দেখে […]
সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

বিশ্বজুড়ে আরোপিত উচ্চ শুল্কের বড় অংশ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করার পর নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে কোনো দেশ ‘চালবাজি’ বা টালবাহানা করলে তাদের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। সর্বোচ্চ আদালতের রায়ের পর বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির কার্যকারিতা পুনর্মূল্যায়ন শুরু […]
২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যেই জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করেছে। ভোটার দিবসের বিস্তারিত কর্মসূচি আগামী এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা […]
শতভাগ বোনাস নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আসন্ন ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার কয়েক লাখ শিক্ষক-কর্মচারী। জানা গেছে, এ বিষয়ে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি শতভাগ বোনাস পাবেন শিক্ষকরা। এটা রমজানের ঈদ থেকেও হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ […]
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি […]
মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী

সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমকে মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, বন্দরকে আধুনিক ও গতিশীল করার […]
ঢাকাসহ ৭টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে ঢাকাসহ দেশের সাত বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত সংস্থাটির পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু […]
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান, ২২ জন জেলে আটক, নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২২ জন জেলেকে আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান পরিচালনা করে এসব জেলেকে আটক করা হয়। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) […]
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত

অভিনয়, মডেলিং আর উদ্যোক্তা পরিচয়ের পর এবার ভ্যাম্পায়ার রূপে চমক দিতে চলেছেন সিফাত নুসরাত। রহস্য, প্রেম ও দ্বন্দ্বে ভরা বাংলাদেশের প্রথম সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন তিনি। বাংলাদেশের বিনোদন অঙ্গনে এক নতুন ধারার সূচনা করতে যাচ্ছে ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফকেন্দ্রিক একটি সিরিজ। দেশীয় প্রেক্ষাপটে নির্মিত এই ভিন্নধর্মী প্রযোজনাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সিরিজটিতে ভ্যাম্পায়ার চরিত্রে […]
স্থগিতাদেশ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

সম্প্রতি কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের জেরে বন্ধ থাকা ঢাকা–দিল্লি ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পাল্টাপাল্টি স্থগিতাদেশের পর অবশেষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের বাংলাদেশি ভিসা […]
বিশ্বের সকল দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আদালতের ঐতিহাসিক রায়কে প্রত্যাখ্যান করে বিশ্বের সব দেশের ওপর যুক্তরাষ্ট্রে আমদানিতে অতিরিক্ত নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে সুপ্রিম কোর্ট তার এই বহু বিস্তৃত ও স্বেচ্ছাচারী শুল্ক বাতিল করে কঠোর সমালোচনা করেছে। খবর এএফপির। প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে এই শুল্ক […]
অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন সামিরা খান মাহি

এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি নিজেই এ কথা জানান। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। তবে এই […]
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার কিছু সময় পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে […]
১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার […]
শিক্ষার মানোন্নয়নে তিন বিষয়ের ওপর গুরুত্বারোপ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে […]
ভারতে জাদুটোনার অভিযোগে নারী ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাসের শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালানো হলে তিনি নিহত হন এবং তার স্বামী কোলহান সিংকু গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ […]
চকরিয়ায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) এবং তাঁর ছেলে শামীম হোসেন (১২)। জানা গেছে, তারা মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত […]