Ridge Bangla

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রথমে ভুয়া ভেবেছিলাম: ইধিকা পাল

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব-ইধিকা জুটির রোমান্টিক রসায়ন দর্শকদের হৃদয় জয় করে নেয়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানালেন, এই ছবির প্রস্তাব পেয়ে তিনি প্রথমে সেটিকে ‘ভুয়া কল’ ভেবেছিলেন।

ইধিকা বলেন, “তখন আমি সিনেমায় কাজ করার কথা ভাবছিলাম মাত্র। একদিন হঠাৎই ঢাকাই সিনেমার একটি প্রস্তাব পাই। যখন জানলাম শাকিব খানের সঙ্গে কাজ করতে হবে, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম কেউ মজা করছে। পরে যখন বুঝলাম সত্যি, তখন অবাক হয়ে যাই। এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। ঢাকায় গিয়ে সবাই আমাকে পরিবারের সদস্যের মতো আপন করে নিয়েছিল, সেটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।”

‘প্রিয়তমা’ মুক্তির পর থেকে ইধিকাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা। বিশেষ করে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইধিকা স্পষ্টভাবে বলেন, “এসব একদমই গুজব। আমি এখন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। ক্যারিয়ারের এই সময়টা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই কোনো গসিপ বা ট্রোল নিয়ে মাথা ঘামাতে চাই না। এখন আমার একটাই লক্ষ্য নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তোলা।”

This post was viewed: 40

আরো পড়ুন