Ridge Bangla

শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে উন্নয়ন ও অগ্রগতির পথকে আরও শক্তিশালী করতে হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিচল প্রহরী। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি করে আসছে।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন