Skip to main content

Ridge Bangla

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু। তারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে তার স্ত্রী ও সন্তানও রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে মোটরসাইকেলে রওনা দেন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ওসি নাজমুল হক বলেন, “দুর্ঘটনার পর আহত শিশুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ট্রাক চালককে আটক করার চেষ্টা চলছে।”

This post was viewed: 35

আরো পড়ুন