লন্ডনের উত্তরাঞ্চলে দুইটি ট্রেনের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। একটি ট্রেনের সামনের অংশ অপর একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বেডফোর্ড শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক জরুরি সেবা দল পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে একটি এয়ার অ্যাম্বুলেন্সও অংশ নেয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের রেললাইন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
This post was viewed: 5