Skip to main content

Ridge Bangla

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এতে বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন দায়িত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রধান করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 36

আরো পড়ুন