Skip to main content

Ridge Bangla

রোববার ৪টি সিটিতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

দেশে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারণ করে রোববার (১২ এপ্রিল) থেকে চার সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে একযোগে টিকাদান কার্যক্রম চালু হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ১৯ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর বা অন্য কোনো অসুস্থতা রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। সাম্প্রতিক সময়ে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এমআর টিকা দেওয়া হবে।

This post was viewed: 63

আরো পড়ুন